সকালে খালি পেটে কাঠ বাদাম খাওয়ার উপকারিতা
সকালে খালি পেটে কাঠবাদাম খাওয়া কি উচিত ?এটা খেলে কি আবার কোন প্রতিক্রিয়া আছে ? কোন সময় খেলে সবচাইতে বেশি ভালো? চলেন আমরা এ বিষয়ে বিস্তারিত জানি।
সকালে খালি পেটে কাঠবাদাম খেলে আপনি অনেকভাবেই উপকৃত হবেন। এটাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান যা আপনার মস্তিষ্ক সচল রাখবে। আপনার হজম শক্তি বাড়াবে। এর সাথে সাথে আপনার হার্ট ভালো রাখবে।ওজন নিয়ন্ত্রণ করবেন ,আর হ্যাঁ এটাতে থাকা ভিটামিন ই আপনার চেহারা উজ্জ্বল করবে।
পেজ সূচিপত্রঃ সকালে খালি পেটে কাঠ বাদাম খাওয়ার উপকারিতা।
- আপনার চুল সুন্দর করতে সাহায্য করবে
- আপনার চেহারা সুন্দর করতে সাহায্য করবে
- আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে
- আপনার মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করবে
- আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে
- আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে
- আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে
- আপনার হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করবে
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
আপনার চুল সুন্দর করতে সাহায্য করবে
কাঠ বাদামে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান । এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যা আপনার চুল কে গোড়া থেকে সুস্থ রাখবে ও তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে ।মাথার ত্বকে রক্ত চলাচল ভালো রাখার জন্য প্রয়োজনীয় ভিটামিন নিয়াসিন( vitamin B3)ও এই কাঠবাদাম এ পাওয়া যায়।
আর হ্যাঁ কাঠবাদামে এ স্বাস্থ্যকর ফ্যাট থাকায় আপনার চুলকে সহজে ড্যামেজ হতে দেয় না। এছাড়াও কাঠবাদামে রয়েছে ওমেগা ফ্যাটি এসিড, বায়োটি্, প্রোটিন যা আপনার চুলকে সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল রাখে ও প্রাকৃতিক উজ্জ্বলতা দেই।তাহলে তো আপনি বুঝতে পারছেন আপনার চুল কে সুন্দর ও সাজিব রাখবে কাঠবাদামের ভূমিকা কতটুকু।
আপনার চেহারা সুন্দর করতে সাহায্য করবে
আমাদের চেহারায় অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ধরেন ব্রণ চেহারায় ছোট ছোট গর্ত। কাঠ বাদামে জিংকের উপস্থিতি থাকায় খুব সহজেই এ সমস্যা গুলোর দারুন সমাধান পাওয়া যায়। আপনি তো জানেন চেহারা সুন্দর করতে ভিটামিন কতটা কার্যকর। কাঠ বাদামে রয়েছে ভিটামিন ই যা আপনার চেহারাকে ভেতর থেকে সুন্দর করবে।
আপনার চেহারার উজ্জ্বলতা যদি দিন দিন কমে যায়। আপনি কাঠবাদাম খাওয়া শুরু করতে পারেন।কারণ কাঠ বাদামে রয়েছে স্বাস্থ্যকর্ ফ্যাট, এন্টিঅক্সিডেন্, প্রোটিন এগুলো আপনার চেহারাকে উজ্জ্বল করবে। তাই আপনি যদি আপনার রুটিনের প্রতিদিন কিছু কাঠবাদাম রাখতে পারেন তাহলে আপনার চেহারা সুন্দর করবে বয়সের ছাপ পরবে না।
আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে
আমাদের অনেক সময় বদ হজম হয়। বদ হজম মানে হলো খাবার ঠিকমতো পরিপাক না হয়। আপনারাও যদি এ সমস্যা হয়ে থাকে। তাহলে আপনি কিছু বাদাম রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারবেন। এতে আপনার হজম শক্তি আগে তুলনায় বৃদ্ধি পাবে। কারণ কাঠবাদামে রয়েছে ফাইবার যা পাকস্থলীতে গিয়ে খাবারের সাথে মিশে পরিপাকে সাহায্য করে।
আপনি যদি এর কার্যকর সমাধান চান। তাহলে রাত্রে এক গ্লাস পানিতে পাঁচ ছয়টা কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালে পানি সহ কাঠ বাদাম খেতে পারে পারেন। আপনাকে পানি সহ এ জন্যই খেতে বলছে শুধু পাকস্থলীতে ফাইবারের পরিমাণ বেড়ে গেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই পানি সহ খেলেই আপনার পরিপাক সহজ প্রক্রিয়া হয়ে যাবে ।
আপনার মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করবে
আপনি জানলে অবাক হবেন কাঠ বাদামে এ থাকা ভিটামিন ই ও পটাশিয়াম আপনার মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। কাঠ বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মস্তিষ্ককে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করতে সাহায্য করে । আর এ কারণে আপনার মনোযোগ ও চিন্তা শক্তি ঠিক থাকে। এর ফলে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়ে।
আপনি যদি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে চান। আপনার কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে চান। তাহলে কাঠবাদাম অবশ্যই ট্রাই করতে পারেন। এতে আপনার মনোযোগ ও ফোকাস বাড়বে স্মৃতিশক্তি ভালো থাকবে।
আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে
আর বাদামে রয়েছে উন্নতমানের ফাইবার ও প্রোটিন যা আপনার পেট প্রায় অনেকক্ষণ ধরে ভরা রাখবে। এর ফলে আপনার খুব তাড়াতাড়ি খিদে পাবে না। এ কারণে আপনার অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমবে। তাই আপনার ওজন অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। তাই আপনাকে আগের তুলনায় অনেকটা একটিভ লাগবে।
কাঠবাদাম আপনার বিপাকীয় হারকে বাড়িয়ে ক্যালরি ঝরাতে সাহায্য করে। আর বিপাকিয় হা্র বা মেটাবলিজম যদি বাড়ে তাহলে আপনার শরীর জমে থাকা চর্বি থেকে শক্তি নিতে শুরু করে। এর ফলে আপনার ওজন পরিমিত মাত্রায় আসতে শুরু করে।
আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে
আমাদের শরীরের মূল্যবান অংশ হলো হৃৎপিণ্ড। কাঠবাদামে এন্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের হৃদপিণ্ড ভালো রাখে। এছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তচাপ কমায়। কাঠবাদাম কোলন ক্যান্সারের বিপক্ষে ভালো কাজ করে। এছাড়াও এটি ইনসুলিন এর মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করেন।
আপনি যদি প্রতিদিন নিয়মিত কাঠ বাদাম খেতে পারেন ।তাহলে আপনার হার্ট এর পার্সেন্ট৫০% কমে যাবে। কাঠ বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তের শর্করা কমায়। এছাড়াও কাঠবাদাম ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ প্রতিরোধ এ কার্যকর ভূমিকা রাখে।অনেক ক্ষেত্রে বলা যায় কাঠবাদাম বিভিন্ন জটিল রোগের ওষুধের চেয়ে ভালো কাজ করে।
আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে
কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কাঠবাদাম এ রয়েছে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার যা আপনার পাকস্থলীতে পৌঁছায় এ হজম শক্তি বাড়াবে। আপনার কোষ্ঠকাঠিন্যদূর করবে। আপনি যদি আরও কার্যকারী সমাধান পেতে চান তাহলে সকালে খালি পেটে বাদাম এর তেল ও মধু একসাথে মিশিয়ে খেতে পারেন।
কাঠ বাদামে থাকা ম্যাগনেসিয়াম আপনার অন্ত্রের পেশি গুলোকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। যার ফলে আপনার কোষ্ঠকাঠিন্য কমে যায়। এছাড়াও এখানে থাকা স্বাস্থ্যকর চর্বি ফাইবার ম্যাগনেসিয়াম ইত্যাদি যা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে।
আপনার হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করবে
আমাদের অনেকের হাড় ও দাঁতের সমস্যা রয়েছে। বিশেষ করে বৃদ্ধ মানুষের এই সমস্যাটা বেশি। আপনি যদি প্রতিদিন আপনার রুটিনে কাঠবাদাম রাখতে পারেন তাহলে আপনার হাড় ও দাঁত আস্তে আস্তে মজবুদ হবে। কারণ কাঠবাদামে রয়েছে ফসফরা যা আপনার দাঁতের গোড়াকে আসতে আসতে শক্ত করে।
ফসফরাস ও ম্যাগনেসিয়াম আপনার হাড় কে ভেতর থেকে মজবুত করবে । ভিটামিন কে আপনার হারের গুরুত্ব বাড়াবো। তাই বলা যায় কাঠ বাদামে থাকা উপাদান গুলো হার ও দাঁতের জন্য অনেক কার্যকর।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
আপনি বুঝতেই পারছেন। আমরা যদি আমাদের ডেইলি রুটিনে কিছু কাঠবাদাম রাখতে পারি। হাড় ও দাঁত মজবদ, ওজন নিয়ন্ত্রণে রাখে, মস্তিষ্ক সচল্,হজম শক্তি বাড়ায়, চেহারা ও চুল সুন্দর করা সহ বিভিন্ন সমস্যায় কার্যকর ভূমিকা রাখে। তাই আমি বলব আপনি যদি আপনার চেহারা ও সৌন্দর্য ধরে রাখতে চান এবং সারাদিন এনার্জেটিক থাকতে চান । আপনি অবশ্যই আপনার ডায়েটে কাঠ বাদাম রাখতে পারেন।
আপনি যদি ভাবেন যে বাদামটা শুকনা খেলে বেশি ভালো না ভিজিয়ে খেলে ্ভাল। বাদাম আপনি যেভাবেই খান উপকৃত হবেন। আমি আপনারে বলতে পারি, আপনি শুকনা বাদাম এর চাইতে বাদাম ভিজিয়ে রেখে খাবেন। কারণ বাদামে রয়েছে ফাইবার। শুধু ফাইবার যদি আমাদের পাকস্থলীতে যায় কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। তাই আমি আপনাকে বলব আপনি বাদাম খান কিন্তু ভিজিয়ে রেখে খান।
বাদাম খেলে যেমন উপকার হয় তেমন অতিরক্ত খেলে আবার ক্ষতিও আছে। আপনি যদি অতিরক্ত বাদাম খান তাহলে আপনার ওজন বাড়তে পারে। কারণ কাঠ বাদামে রয়েছে অতিরিক্ত ক্যালরি। এছাড়াও হজমের সমস্যা ,এলার্জি্, মাথা ব্যাথা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে যদি আপনি অতিরক্ত কাঠবাদাম না খেয়ে । আপনি দিনে ১২ থেকে ১৭ টা কাঠবাদাম খেতে পারেন।

.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url