গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা কী? এ বিষয়টা অনেক গর্ভবতী মায়েরা জানতে চান। কারণ এ সময়ে একজন মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি।
গর্ভাবস্থায় প্রতিটি মা চিনা বাদাম খেতে পারেন। কারণ চিনা বাদাম একটি পুষ্টিকর খাবার। কিন্তু কতটুকু কিভাবে কোন সময়ে খাওয়া দরকার তা জানা অত্যন্ত প্রয়োজনীয়। চলুন এ বিষয়ে আপনাকে বিস্তারিত বলি।
পেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা
- গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিত
- চিনা বাদামে কী কী পুষ্টিগুণ রয়েছে
- গর্ভবতী মায়ের কি উপকার করে
- গর্ভের শিশুর জন্য কতটা উপকারী
- চিনাবাদাম খাওয়ার সঠিক সময়
- গর্ভাবস্থায় কতটুকু চিনাবাদাম খাওয়া উচিত
- চিনা বাদাম খাওয়ার সঠিক নিয়ম
- অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে
- গ্যাস ও হজমের সমস্যা হতে পারে কি না
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা
চিনা বাদাম হলো একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। যা আপনার শরীরে শক্তি পেতে সাহায্য
করবে। অনেক সময় গর্ভবতী নারীদের ক্লান্ত লাগে। শরীরে ঠিকমতো শক্তি পাই না। এ
সমস্যাগুলো সমাধানের জন্য চিনাবাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ
চিনা বাদামে রয়েছে ক্যালোরি ফ্যাট ও প্রোটিন যা আপনার শরীরকে দীর্ঘ সময় শক্তি
দিবে ও সতেজ রাখবে।
গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে প্রোটিনের চাহিদা বাড়ে। চিনা বাদামে রয়েছে
উদ্ভিজ্জ প্রোটিন। যা একজন গর্ভবতী মায়ের শরীরে প্রোটিনের ঘাটতি অনেকটা পূরণ
করে। এছাড়াও চিনা বাদামে রয়েছে ফোলেট এর মত কার্যকরী ভিটামিন বি। আর আপনি তো
জানেন ভিটামিন বি শরীরে নতুন কোষ তৈরি ও বৃদ্ধিতে কতটুকু কার্যকর ভূমিকা রাখে।
গর্ভাবস্থায় নারীদের জন্য এটি বেশি দরকার। কারণ গর্ভাবস্থায় ফোলেট শিশুর
মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র স্বাভাবিক বিকাশে দারুণ ভূমিকা রাখে।
গর্ভবস্থায় নারীদের আগের তুলনায় একটু বেশি খিদে পায়।ক্ষুধা নিয়ন্ত্রণ
রাখার জন্য আপনি চিনা বাদাম খেতে পারেন। এর ফলে আপনার তুলনামূলক কম খিদে পাবে।
আপনাকে সারাদিন এনার্জিটিক লাগবে। এছাড়াও চিনা বাদামে রয়েছে ফাইবার যা
আপনার পাকস্থলীতে গিয়ে খাবার পরিপাকে সাহায্য করবে। আর খাবার ভালোভাবে
পরিপাক হলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে ।
গর্ভাবস্থায়ী চিনা বাদাম খাওয়ার উপকারিতা কি আপনি বুঝতেই পারছেন। আপনার শরীর এ
শক্তি
যোগায়। প্রোটিনের চাহিদা পূরণ করে । কোষ্ঠকাঠিন্য কমায়। দীর্ঘ সময় ক্ষুধা
নিয়ন্ত্রণ রাখে। ফোলেট এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টটি পাওয়া যায়। ম্যাগনেসিয়াম
থাকায় পেশি ও শরীরের কাজ স্বাভাবিক রাখে।তাহলে আপনি বুঝতে পারছেন গর্ভবতী নারীদের
জন্য চিনা বাদাম কতটা উপকারী।
চিনা বাদামে কী কী পুষ্টিগুণ রয়েছে
চিনা বাদামে বিভিন্ন পুষ্টগুন রয়েছে। এর মধ্যে রয়েছে
প্রোটিন,স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ভিটামিন, খনিজ , অ্যান্টিঅক্সিডেন্ট সহ
বিভিন্ন কার্যকর উপাদান। প্রোটিনের মধ্যে রয়েছে দুই ধরনের প্রোটিন। একটি হল
আরাকিন আর অন্যটি হলো কনআরাকিন। আরাকিন হলো চিনা বাদামের প্রধান প্রোটিন। যা
আপনার শরীরের কোষ গঠন ও শক্তি যোগাতে সাহায্য করে। কনআরাকিন হলো দ্বিতীয় প্রোটিন
যা এনজাইনের কার্যক্রমে সাহায্য করে।
চিনা বাদামে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান। যেমন ম্যাগনেসিয়াম,ফসফরাস,
পটাশিয়া্ম, জিংক, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি। এগুলা একা ধরে আপনার
পেশি ও স্নায়ুর কাজ করার ক্ষমতা বাড়ায়। হাড় ও দাঁত করে। রক্তচাপ নিয়ন্ত্রণ ও
হৃদযন্ত্র ভালো রাখে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দ্রুত কত শুকাতে সাহায্য করে।
রক্ত তৈরি করতে সাহায্য করে ।
এছাড়া ও এখানে রয়েছে বিভিন্ন ধরনের এন্টিঅক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে পলিফেনল
ফ্ল্যাভোনয়েড রেসভেরাট্রল টোকোফেরল ইত্যাদি। এগুলা
শরীরকে প্রদাহ কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রক্তনালী সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন।
গর্ভবতী মায়ের কি উপকার করে
গর্ভবতী অবস্থায় মায়েদের ক্লান্তি ও দুর্বলতা বাড়ে। এ সময়ে নারীদের
সার্বিক বিভিন্ন পরিবর্তন হয়। চিনা বাদামে রয়েছে প্রোটিন স্বাস্থ্যকর
চর্বি ও ক্যালরি গর্ভবতী মায়েদের ক্লান্তি কমাতে সাহায্য করে। চিনা
বাদামে থাকা ফাইবার পাকস্থলীতে পৌঁছায় পরিপাক প্রক্রিয়া সক্রিয় রাখে। এর
ফলে সহজে কোষ্ঠকাঠিন্য হয় না। এছাড়াও এখানে আয়রন থাকায় রক্ত তৈরি হয় এর ফলে
গর্ভবতী মায়ের রক্তের চাহিদা পূরণ হয়।
এর পাশাপাশি চিনা বাদামে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম ও ফসফরাস । যা আপনার হাড় ও
পেশিকে মজবুত রাখতে সাহায্য করবে। এখানে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যা
গর্ভবতী মায়ের শরীরের জন্য প্রয়োজন । তাই আমরা বলতে পারি একটি গর্ভবতী মায়ের
জন্য চিনা বাদাম বিভিন্ন পুষ্টি্র ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে।
গর্ভের শিশুর জন্য কতটা উপকারী
গর্ভাবস্থায় চিনা বাদাম খাওয়ার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না এটা একই সাথে
মা ও শিশুর দৈহিক গঠনে কার্যকর ভূমিকা রাখে। চিনা বাদামে থাকা প্রোটিন শিশুর পেশি
তৈরি কোষ গঠন ও শরীরের বৃদ্ধি তে কার্যকর ভুমিকা রা্খে। এছাড়াও চিনা বাদামে
রয়েছে ম্যাগনেসিয়াম ও ফসফরা একটি শিশুর হাড় ও দাঁতের এর বিকাশ ঘটায়।
চিনা বাদামে ভালো ফ্যাট প্রোটিন ক্যালরি ও প্রোটিন থাকায় শিশুর ওজন ও
বৃদ্ধি ভালো রাখতে সাহায্য করে। শিশুর কোষ সুরক্ষা রাখার জন্য ভিটামিন ই ও
এন্টিঅক্সিডেন্ট ও চিনা বাদামের মধ্যেই পাওয়া যায়। এছাড়াও চিনা বাদামে
রয়েছে আয়রন যা শিশুর রক্ত তৈরিতে ও রক্ত গঠনের জন্য উপকারী। তাই বলা যায়
গর্ভাবস্থায় চিনা বাদাম খাওয়ার উপকারিতা অনেক।
চিনাবাদাম খাওয়ার সঠিক সময়
গর্ভাবস্থায় চেনাবাদাম খাওয়ার সঠিক সময় নির্ধারণ করা অতীব জরুরী।আপনি বিভিন্ন সময়ে চিনাবাদাম খেতে পারেন। সকালে নাস্তা্র সাথে খেতে
পারেন। সকালে চিনা বাদাম খেলে সারাদিন এনার্জিটিক লাগে। এছাড়াও আপনি দুপুরে
বা বিকালে নাস্তার সাথে চিনাবাদম খেতে পারেন। এর ফলে সহজে খিদে পায় না।
এটা অনেক ক্ষণ পেট ভরা অনুভব মনে হয়। এর ফলে চিপ বা আজেবাজে খাবার থেকে বিরত
থাকা যায়।
এছাড়া ব্যায়াম করা বা শারীরিক পরিশ্রম করার মতো কঠিন কাজ শুরু করার আগেও আপনি
চিনা বাদাম খেতে পারেন। এখানে আপনি একটু বাড়তি এনার্জি পাবেন। একেবারে খালি পেটে
বাদাম না খাওয়াই ভালো কারণ খালি পেটে বাদাম খেলে অনেকের গ্যাস হয়।
রাতে খাবার খাওয়ার পরে না খাওয়াই ভালো এর কারণ এতে হজমের সমস্যা হয়।
গর্ভাবস্থায় কতটুকু চিনাবাদাম খাওয়া উচিত
গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়া উচিত নির্দিষ্ট পরিমাপে। গর্ভাবস্থায় চেনা বাদাম
খাওয়ার উপকারিতা অনেক।। কিন্তু বেশি খেলে আবার সমস্যা তাই পরিমাণ গুরুত্বপূর্ণ।
বিভিন্ন পুষ্টি উপাদান থাকলে ও এখানে ক্যালরি বেশি থাকে। তাই অতিরক্ত খেলে ওজন
দ্রুত বাড়তে পারে গ্যাসের সমস্যা হতে পারে বা বুক জ্বালাপোড়া করতে পারে
প্রথম তিন মাস বা অনেকের বমি বমিভাব থাকে। এ সময়ে অল্প পরিমাণ খাওয়াই ভালো।
১০-১৫ গ্রাম খাওয়া ভালো হবে। চার থেকে ছয় মাসে আপনি একটু
বাড়াতে পারেন। কারণ সময়ে শিশুর বৃদ্ধি ঘটে। তখন আপনি ২০-২৫ গ্রাম খেতে পারেন।
শেষে তিন মাসে আপনি আর একটু বাড়াতে পারেন। ওই সময় আপনি ২৫-৩০ খেতে পারেন।
চিনা বাদাম খাওয়ার সঠিক নিয়ম
আমরা বাংলাদেশী মানুষরা কোন কিছুকে বিভিন্ন মসলা দিয়া ভর্তা কইরা
খাইতে ভালোবাসি। আমি অনেকরেই স্ট্রবেরি পর্যন্ত ভর্তা বানাইয়া খাইতে
দেখছি। যাই হোক একটু মজা করলাম । কিন্তু এভাবে সব কিছু খাওয়া ঠিক না। গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার কিছু সঠিক নিয়ম আছে।গর্ভাবস্থায় চিনা বাদাম কিভাবে খাবেন এটাও খুব গুরুত্বপূর্ণ।
দেখুন গর্ভাবস্থায় চেনা বাদাম খাওয়ার উপকারিতা অনেক যদি আপনি সঠিক নিয়মে
খান।
অতিরক্ত মসলা মাখানো তেলে ভাজা বাদাম কম খাওয়াই ভালো। আপনি বাদাম এর সাথে লবন
মিশাবেন না। আর মেশালে ও পরিমাণটা যেন হয় খুব অল্প। আপনার
জন্য সবচাইতে ভালো হবে সিদ্ধ করা বা হালকা ভাজা চিনা বাদাম খাওয়া। আর হ্যাঁ
চিনা বাদাম খাওয়ার সময় নিয়মিত পানি খাবেন। কারণ চিনা বাদামে রয়েছে
প্রচুর পরিমাণে ফাইবার। যা আপনার পাকস্থলীতেগেলে কোষ্ঠকাঠিন্য কমানোর তুলনায়
আবার বাড়িয়ে দিতে পারে ।
অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে
গর্ভাবস্থায় চিনা বাদাম খাওয়ার উপকারিতা অনেক। কিন্তু বেশি খেলে কিছু অপকারী
দিক রয়েছে। অতিরিক্ত খেলে আপনার ওজন দ্রুত বেড়ে যেতে পারে। গ্যাস ও পেট ফাঁপার
সমস্যা হতে পারে । এছাড়াও বুক জ্বালাপোড়া বা অম্লতা বাড়তে পারে ও এলার্জির
ঝুঁকি থাকে। তাহলে আপনি বুঝতে পারছেন অপকারী দিকগুলো কি?
আপনি যদি এক সাথে অনেক গুলু বাদাম খেয়ে নেন। তাহলে আপনার পেট অনেক ভারী অনুভব
হবে এবং পরিপাক সহজ হবে না। এছাড়াও যাদের অ্যালার্জি আছে তাদের চুলকানি ,
ত্বকে ফুসকুড়ি বা গলা ফুলে যাওয়া শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে । তাই আপনি যদি
গর্ভাবস্থায় অতিরিক্ত বাদাম খেয়ে ফেলেন তাহলে অস্বস্তিকর লাগবে।
গ্যাস ও হজমের সমস্যা হতে পারে কি না
আচ্ছা দেখুন গর্ভাবস্থায় চিনা বাদাম খাওয়ার উপকারিতা অনেক। কিন্তু যদি এটা আপনি
মাত্রা রিক্ত খান তাহলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য
দুটি সমস্যা হচ্ছে গ্যাস ও হজমের সমস্যা। কারণ চিনা বাদামে রয়েছে যা অতিরিক্ত
ফাইবার যা খেলে পেট অনেক ভারী মনে হয় ও বদ হজম হয়।
গর্ভাবস্থায় হরমনের কারণে এমনিতেই হজম একটু ধীরে ধীরে হয়। তাই যদি
আপনি অতিরিক্ত চিনাবাদাম খান আপনার আগের গ্যাসের সমস্যা না থাকলেও
গ্যাস হতে পারে। এছাড়াও অনেকে সকালে খালি পেটে চিনাবাদাম খায় এর
ফলেও গ্যাসের সমস্যা হতে পারে। তাই বলা যায় আপনি যদি অতিরিক্ত চিনা বাদাম
খান গ্যাস ও হজমের সমস্যা হবে।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা অনেক। একজন গর্ভবতী নারী যদি প্রতিদিন
সঠিক পরিমাণে চিনা বাদাম খেতে পারে তাহলে তার শরীরে শক্তি যোগাবে। আগের
তুলনায় নিজেরে একটু বেশি অ্যাকটিভ মনে হবে। একজন গর্ভবতী মায়ের শরীরে যে পুষ্টি
উপাদান গুলো প্রয়োজন বাদামে রয়েছে। বাদাম শুধু মায়ের দৈহিক
পরিবর্তনে সাহায্য করে না শিশুর দৈহিক পরিবর্তনে ও কার্যকর ভূমিকা রাখে।
গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা যেমন আপনি যদি বেশি পরিমাণে
খান ক্ষতি ও তেমন। কারণ গর্ভাবস্থায়ী একটি মায়ের হজম প্রক্রিয়া আগের
তুলনায় একটু কমে যায় তাহলে আপনি যদি বেশি চিনা বাদাম খান আপনার সাথে গ্যাস হবে।
সারাদিন পেটটা ভারি ভারি অনুভব করবেন। পরিপাক সহজে হবে না এর ফলে আপনার
কোষ্ঠকাঠিন্য বাড়বে।
তাই আমি বলব গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়ার খুবই উপকারী। কিন্তু এটা নির্দিষ্ট
পরিমাণে খেতে হবে যেন আপনার গ্যাস ও বদ হজম মতো সমস্যা না হয় । আপনি আপনার
প্রতিদিনের রুটিনে নির্দিষ্ট পরিমাণ চিনা বাদাম রাখতে পারেন। কিন্তু একটি গর্ভবতী
মায়ের বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন হয় তাই আপনি চিনাবাদাম এর পাশাপাশি আরো
পুষ্টিকর খাবার খেতে পারেন।
তাই বলব গর্ভাবস্থায়ী চিনা বাদাম খাবেন। কিন্তু অতিরক্ত না ,আর যাদের
এলার্জি ও গ্যাস বদ হজমের সমস্যা তারা ডাক্তারের পরামর্শ নিতে পারে ।

.webp)
.webp)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url