রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী, ভাড়া ও রুট সমাচার (২০২৬)
রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সন্ধান করছেন? কম খরচে দ্রুত
যাতায়াতের জন্য রাজশাহী-রহনপুর রুটে নিয়মিত চলাচলকারী কমিউটার ও লোকাল ট্রেনই
যাত্রীদের প্রথম পছন্দ।
তবে সঠিক ট্রেনের ছাড়ার সময়, পৌঁছানোর সময় এবং সপ্তাহের বন্ধের দিন জানা না
থাকলে যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত ঝামেলা হতে পারে। তাই এই আর্টিকেলে সব তথ্য
সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
পেজ সূচীপত্রঃ রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী ২০২৬ (আপডেট)
- রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী?
- রহনপুর থেকে রাজশাহী ফেরার সময়সূচী?
- রাজশাহী টু রহনপুর ট্রেনের টিকিটের দাম ও তালিকা?
- ট্রেনের রুট, দূরত্ব ও মধ্যবর্তী (ইন্টারমিডিয়েট) স্টেশনসমূহ?
- অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন নিয়ম?
-
অনলাইনের মাধ্যমে টিকিট কাটার নিয়ম খুব সহজে?
- ট্রেন ভ্রমণের কিছু সিক্রেট টিপস ও সেরা আসন নির্বাচন?
- এসএমএসে (SMS) ট্রেনের লাইভ লোকেশন চেক করার নিয়ম?
-
এ বিষয়ে করা যাত্রীদের কিছু প্রশ্ন উত্তর?
- রাজশাহী-রহনপুর ভ্রমণ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা?
রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী?
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে প্রতিদিন বেশ কয়েকটি মেইল ও
কমিউটার ট্রেন চলাচল করে। যাত্রার সুবিধার্থে ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর
সম্ভাব্য সময় এবং ছুটির দিন নিচে আলাদা টেবিলে দেওয়া হলো। এক নজরে দেখে নিন রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচীঃ
| ট্রেন | নম্বর | রাজশাহী ছাড়ার সময় | রহনপুর পৌঁছাবে | অফ ডে |
|---|---|---|---|---|
| মহানন্দা | ১৫ | ০৬:১০ AM | ০৮:৩০ AM | নেই |
| কমিউটার-১ | ৫৭ | ০৯:১৫ AM | ১১:০০ AM | বুধ |
| কমিউটার-২ | ৭৭ | ০৩:০০ PM | ০৪:৩০ PM | বুধ |
রহনপুর কমিউটার-১ (৫৭) ও কমিউটার-২ (৭৭) ট্রেন দুটি প্রতি বুধবার বন্ধ থাকে,
তাই এই দিনে ভ্রমণের জন্য কেবল সকালের মহানন্দা এক্সপ্রেস (১৫) চালু পাবেন।
লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট অনলাইনে মিলবে না, তাই ঝামেলা এড়াতে ভ্রমণের
অন্তত ২০-৩০ মিনিট আগে সরাসরি স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন।
রেলওয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা ক্রসিংয়ের কারণে শিডিউলে সামান্য রদবদল হতে
পারে। যাত্রা শুরুর আগে
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট
করতে পারেন।
রহনপুর থেকে রাজশাহী ফেরার সময়সূচী?
বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল রুট ও সময়সূচী অনুযায়ী রহনপুর থেকে সরাসরি রাজশাহী
রুটে চলাচলকারী হালনাগাদ ট্রেনের সময়সূচী ও বন্ধের দিন নিচে দেওয়া হলো।
ইন্টারনেটে অনেক ওয়েবসাইটে ভুল বা বিভ্রান্তিকর ট্রেনের নাম দেওয়া থাকলেও,
রহনপুর স্টেশন থেকে সরাসরি রাজশাহীর একমাত্র নিয়মিত প্যাসেঞ্জার ট্রেন সার্ভিস
এই দুটিইঃ
| ট্রেন ও নম্বর | ছাড়ে | পৌঁছায় | ছুটি |
|---|---|---|---|
| রহনপুর কমিউটার (৭৮) | ১২:২০ PM | ০২:০০ PM | বুধবার |
| ঈশ্বরদী কমিউটার (৫৮) | ০৫:১০ PM | ০৬:৩০ PM | বুধবার |
রহনপুর ট্রেনের টিকিট কাউন্টার বা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ই-টিকিট পোর্টাল
(eticket.railway.gov.bd) থেকে পাবেন। ট্রেনের সময়সূচী বা যেকোনো পরিবর্তনের
ক্ষেত্রে সর্বশেষ আপডেট জানতে বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন
করতে পারেন।
রাজশাহী টু রহনপুর ট্রেনের টিকিটের দাম ও তালিকা?
আমি নিজে নিয়মিত এই রুটে যাতায়াত করি, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি অনলাইনের
নানা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সবসময় বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল রুট ফলো
করাই ভালো। রাজশাহী থেকে রহনপুর রুটে সরাসরি চলাচলকারী ৩টি নির্দিষ্ট ট্রেনের
আসন ও হালনাগাদ ভাড়ার সঠিক তালিকা নিচে দেওয়া হলো
| ট্রেনের নাম | আসন শ্রেণী | মোট ভাড়া |
|---|---|---|
| মহানন্দা | শোভন | ২০ টাকা |
| কমিউটার-২ | মেইল শোভন | ২৫ টাকা |
| কমিউটার-২ | কমিউটার | ৬৫ টাকা |
অনলাইনে টিকিট কাটলে সার্ভিস চার্জের কারণে ভাড়ার সঙ্গে কিছু অতিরিক্ত টাকা যোগ
হতে পারে। তাই টিকিট কাটার আগে মোট ভাড়া দেখে নিন। তাহলে ঠিক আপনার হিসাব
মিলানো সহজ হবে।
ট্রেনের রুট, দূরত্ব ও মধ্যবর্তী (ইন্টারমিডিয়েট) স্টেশনসমূহ?
রাজশাহী থেকে রহনপুরের রেলপথ প্রায় ৬৩ কিলোমিটার। যে পথ আপনাকে অতিক্রম করতে
দেড় ঘন্টা থেকে ২ ঘন্টা সময় লাগবে। রাজশাহী থেকে যাত্রা শুরু করে এ ট্রেনটি
রহনপুর পৌছানোর আগে অনেকগুলো স্টেশন অতিক্রম করে। চলুন সে স্টেশনগুলো
পর্যায়ক্রমে দেখেনি।
| বর্তমান স্টেশন | গন্তব্য স্টেশন | আনুমানিক দূরত্ব |
|---|---|---|
| রাজশাহী | রাজশাহী কোর্ট | ০৫ কিঃমিঃ |
| রাজশাহী | সীতলাই | ১২ কিঃমিঃ |
| রাজশাহ | চব্বিশ নগর | ১৮ কিঃমিঃ |
| রাজশাহী | কাকনহাট | ২৩ কিঃমিঃ |
| রাজশাহ | ললিতনগর | ৩১ কিঃমিঃ |
| রাজশাহ | আমনুরা | ৩৯ কিঃমিঃ |
| রাজশাহ | নাচোল | ৫০ কিঃমিঃ |
| রাজশাহ | গোলাবাড়ী | ৫৭ কিঃমিঃ |
| রাজশাহ | রহনপুর | ৬৩ কিঃমিঃ |
রাজশাহী থেকে সরাসরি রহনপুর যাওয়ার জন্য সবচেয়ে সহজ আর কম খরচের মাধ্যম হলো
রহনপুর কমিউটার (৭৭) আর ঈশ্বরদী কমিউটার (৫৭)। মাত্র ৩৫ টাকা ভাড়াতেই রাজশাহী
থেকে উঠে আমনুরা বাইপাস হয়ে সোজা নাচোল আর রহনপুর পৌঁছে যাওয়া যায়।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন নিয়ম?
আপনি যদি ২০২৬ সালের এসে অনলাইনে টিকিট কনফার্ম করতে না পারেন এ বিষয়টা আপনার
কাছে লজ্জা জনক হতে পারে। আগেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে
হতো। বর্তমানে আপনি অনলাইনকে কাজে লাগিয়ে কোন ঝামেলা ছাড়াই সহজেই আপনার
টিকিটটি কনফার্ম করতে পারেন।
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট বা Rail Sheba এই অ্যাপটির মাধ্যমে আপনি
টিকিট কাটতে পারেন। এখনো যদি আপনি এ বিষয়টা না জানেন কোন সমস্যা নেই আমি
আপনাকে দেখিয়ে দিচ্ছি।কিভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার টিকিট কনফার্ম
করতে পারেন।
প্রথমেই আপনার ফোনের Google Play Store (অ্যান্ড্রয়েড হলে) বা App Store
(আইফোন হলে) ঢুকে সার্চ বারে লেখো ‘Rail Sheba’। তারপর প্রথমে যে অ্যাপটি আসবে
সে অ্যাপটির আপনি ইন্সটল করুন।
এটি ইন্সটল সম্পূর্ণ করার পর আপনার যদি পূর্বে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে
মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। আর যদি রেজিস্ট্রেশন
করা না থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। আমি ধরে নিচ্ছি আপনার
রেজিটেশন করা নেই।
রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল নম্বর NID কার্ডের নম্বর ও
জন্ম তারিখ সুন্দরভাবে বসিয়ে নিয়ে verify অপশনে ক্লিক করুন। আরেকটা বিষয়
আপনাদের বলে রাখি আপনাদের যাদের বয়স ১৮ বছরের নিচে তারা জন্ম
নিবন্ধন কার্ড দিয়ে এই কাজটা সম্পন্ন করতে পারেন। যারা জন্ম নিবন্ধন
কার্ড বা ফরেন পাসপোর্ট দিয়ে এই কাজটি করবেন তারা নিচে submit data
ক্লিক করার পর প্রদত্ত তথ্যগুলো দিয়ে দিবেন। তারপরে পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনাকে।
আমি ধরে নিচ্ছি আপনি আপনার NID কার্ড দিয়ে কাজটি সম্পন্ন করছেন। তাহলে ভেরিফাই
অপশনে ক্লিক করার পর। আপনার সামনে যে ইন্টারফেস টা আসবে এখানে একটা
পাসওয়ার্ড ইমেইল এড্রেস, postal code ও address দিয়ে দিবেন। সব তথ্য দেওয়া
হয়ে গেলে নিজে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এর পরে আপনার ফোনে ৬ ডিজিটের
একটা কোড আসবে সেই কোড দিয়ে ভেরিফাই করলেই আপনার রেজিস্ট্রেশন
কাজ সুন্দর ভাবে শেষ।
অনলাইনের মাধ্যমে টিকিট কাটার নিয়ম খুব সহজে?
অনলাইনে টিকিট কাটার জন্য রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট বা Rail
sheba অ্যাপস টি ওপেন করুন। আপনার বর্তমান স্টেশন From এ
Rajshahi এবং গন্তব্য স্টেশন To এ Rohonpur দিয়ে দিন।
এরপর আসনের শ্রেণী বা Class আপনার পছন্দমত নির্বাচন করেন যেমন
ধরেন S-CHAIR, SNIGDHA, SHOVAN মানে আপনি যেটা পছন্দ করেন। তারপর আপনি
যে তারিখে যাবেন সে তারিখটা বসিয়ে দিন। তারিখ বসানোর পর SEARCH TRAIN অপশনে
ক্লিক করুন।
এর পরেই রাজশাহী থেকে রহনপুর যাওয়ার জন্য ট্রেনের কোন ক্লাসে কতগুলো
ফাঁকা সিট আছে দেখতে পাবেন। এরপরে আপনার পছন্দমত যে ক্লাসের যে আসনটি ফাঁকা আছে
সেটে নির্বাচন করুন।
ঠিক আপনার পছন্দমত আসনটি নির্বাচন করা হলে CONTINUE PURCHASE অপশনে
ক্লিক করুন। আপনার ফোনে ৪ সংখ্যার একটি OTP আসবে। সেটা বসিয়ে দিয়ে VERIFY
অপশনে ক্লিক করুন।
তারপরে দেখবেন আপনার নাম দেখাবে ও নিচে adult ও child দুইটা অপশন দেখাবে আপনি
প্রাপ্তবয়স্ক হলে aduld দিবেন। এরপরে proceed অপসনি ক্লিক করুন।তারপরে
একটু নিচে গিয়ে দেখুন payment method এখান থেকে আপনি বিকাশ, রকেট,
নগদ, উপায়ে ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করা অনেকগুলো অপশন পাবেন। আপনি যেটা দিয়ে
পেমেন্ট করবেন সেটা নির্বাচন করুন। তারপরে নিচে proceed to payment আপনি
ক্লিক করেন। তারপরে আপনার নাম্বারটি দিয়ে দিন। নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে
একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা বসিয়ে নিন।
তারপরে আপনি আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আপনার টিকিট কাটার কাজ
শেষ।তারপর আপনি আপনার টিকিটে ডাউনলোড করতে পারেন। আর সেটা দেখিয়ে দিলেই আপনার
ট্রেন যাত্রা নিয়ে আর কোন ধরনের কোন রকমের সমস্যা হবে না। আপনার যাত্রা সুন্দর
হোক।
ট্রেন ভ্রমণের কিছু সিক্রেট টিপস ও সেরা আসন নির্বাচন?
রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেনের পেছনের দিকের বগিগুলোতে ভিড় তুলনামূলক কম
হয়, তাই সহজে বসার সিট পেতে পেছনের বগিতে উঠাই ভালো। বিকেলে ভ্রমণের ক্ষেত্রে
বাম পাশের জানালার সিট বেছে নিন; এতে রোদের তাপ সরাসরি লাগবে না এবং নাচোল ও
বরেন্দ্র অঞ্চলের আমবাগানের সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। তবে বারবার মানুষের
যাতায়াত ও ধাক্কাধাক্কি এড়াতে বগির দরজা বা টয়লেটের পাশের সিটগুলো এড়িয়ে একদম
মাঝের দিকের আসনে বসুন।
সহজ যাত্রার জন্য সময় হাতে নিয়ে অন্তত ২০ মিনিট আগে স্টেশনে পৌঁছান এবং
কাউন্টারের জন্য খুচরা টাকা পকেটে রাখুন। ট্রেনের ভিড়ে মোবাইল ও ওয়ালেট
সুরক্ষায় সামনের পকেটে রাখুন এবং ব্যাগে নিজের পানির বোতল সাথে রাখুন। এই ছোট
কৌশলগুলো মেনে চললেই সংক্ষিপ্ত এই রুটটিতে বেশ আরামদায়ক একটি ভ্রমণ হবে।
এগুলো আপনার যাত্রা কে আরো সুন্দর করবে।
এসএমএসে (SMS) ট্রেনের লাইভ লোকেশন চেক করার নিয়ম?
আমি নিজে যখনই রাজশাহী থেকে রহনপুর যাতায়াত করি, নেটওয়ার্কের ঝামেলার কারণে
অনেক সময় অনলাইন অ্যাপগুলো কাজ করতে চায় না। ঠিক তখনই বাংলাদেশ রেলওয়ের
অফিসিয়াল এসএমএস (SMS) ট্র্যাকিং সার্ভিসটা আমার সবচেয়ে বেশি কাজে আসে।
হাতের সাধারণ ফিচার ফোন কিংবা স্মার্টফোন যেকোনো ফোন থেকেই মাত্র ১ মিনিটে
ট্রেনের একদম নিখুঁত লাইভ লোকেশন বের করে ফেলা সম্ভব।লোকেশন জানার নিয়মটি
খুবই সহজ। রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী জানর পাশাপাশি এ বিষয়টা জানাও আপনার যাত্রা কে অনেক সুন্দর করতে পারে।
প্রথমে আপনার মোবাইলের মেসেজ (SMS) অপশনে গিয়ে টাইপ করবেন TR লিখে একটি
স্পেস দিয়ে 77। উদাহরণস্বরূপঃ রাজশাহী থেকে রহনপুর রুটের 'রহনপুর কমিউটার'
ট্রেনের অবস্থান জানতে চাইলে লিখবেন TR 77। এরপর মেসেজটি সরাসরি পাঠিয়ে দেবেন
26969 নম্বরে।মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ফিরতি এসএমএস চলে
আসবে। সেখানে খুব সুন্দরভাবে লেখা থাকবে রহনপুর কমিউটার ট্রেনটি ঠিক এই
মুহূর্তে কোন স্টেশনে দাঁড়িয়ে বা চলছে (যেমনঃকাকনহাট বা নাচোল), তার
পরবর্তী স্টেশন কোনটি এবং রহনপুর পৌঁছাতে আর কত সময় লাগতে পারে।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা ছোট টিপস দিই ট্রেনের নাম 'Rohanpur
Commuter' লেখার চেয়ে টিকিটে থাকা ট্রেনের নম্বর 77 ব্যবহার করা বেশি
বুদ্ধিমানের কাজ। এতে তথ্য দ্রুত আসে এবং ভুল হওয়ার সুযোগ থাকে না। আর হ্যাঁ,
প্রতিটি মেসেজের জন্য মোবাইল অপারেটরভেদে ৩ থেকে ৪ টাকার মতো সার্ভিস চার্জ
কাটে, তাই ফোনে সামান্য ব্যালেন্স রেখেই মেসেজটি পাঠাবেন।
এ বিষয়ে করা যাত্রীদের কিছু প্রশ্ন উত্তর?
প্রশ্নঃ রাজশাহী থেকে রহনপুর পৌঁছাতে কত সময় লাগে?
উত্তরঃ প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ৪৫ মিনিট।
প্রশ্নঃ কাউন্টারে কতক্ষণ আগে যাওয়া ভালো?
উত্তরঃ ট্রেন ছাড়ার অন্তত ৩০-৪০ মিনিট আগে কাউন্টারে দাঁড়ানো নিরাপদ।
প্রশ্নঃ স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ, সিট শেষ হয়ে গেলে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়।
প্রশ্নঃ ট্রেনে নামাজের জায়গা আছে কি?
উত্তরঃ আলাদা প্রার্থনা কক্ষ নেই, তবে বগির ফাঁকা জায়গায় কাপড় বিছিয়ে পড়া যায়।
প্রশ্নঃ স্টেশনে টিকিট না কেটে ট্রেনে উঠলে কী হবে?
উত্তরঃ টিটিই (TTE) ধরা পড়লে মূল ভাড়ার সাথে জরিমানা যুক্ত করে টিকিট দেবে।
প্রশ্নঃ রহনপুর থেকে কি ভারতে যাওয়া যায়?
উত্তরঃ রহনপুরে রেলওয়ে আইসিডি (সীমান্ত) রয়েছে, তবে সাধারণ যাত্রীদের পারাপার
বন্ধ
রাজশাহী-রহনপুর ভ্রমণ নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা?
রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী মেনে সময় মতো স্টেশনে পৌঁছাতে পারলে অল্প
খরচে এই রুটে যাতায়াত করা সত্যি অনেক বেশি সুবিধাজনক। আমার নিজের একাধিক
ভ্রমণের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সামান্য কিছু প্রস্তুতি নিলে পুরো
যাত্রাটি একদম ঝামেলারহিত ও আরামদায়ক হয়ে ওঠে। আপনার যদি বিকেলের ট্রেনে
যাওয়ার ইচ্ছে থাকে, তবে চেষ্টা করবেন ট্রেনের পেছনের বগিতে উঠতে এবং বাম
পাশের জানালার ধারের একটি সিট বেছে নিতে। এতে করে বিকেলের কড়া রোদের ঝক্কি
পোহাতে হবে না, আবার জানালা দিয়ে বরেন্দ্র অঞ্চলের সবুজ আমবাগানের মনোমুগ্ধকর
দৃশ্যও দারুণভাবে উপভোগ করা যাবে।
রাজশাহী টু রহনপুর ট্রেনের সময়সূচী অনুযায়ী নিয়মিত যাতায়াতকারী যাত্রী বা
প্রথমবার ভ্রমণকারী যে কেউ আমার এই ছোট্ট টিপসগুলো মেনে চললে খুব সহজেই একদম
নিশ্চিন্ত ও আনন্দদায়ক একটি ভ্রমণ অভিজ্ঞতা পাবেন। সঠিক সময়ে টিকিট কেটে রাখা
এবং স্টেশনের টুকটাক ছোট ছোট বিষয় খেয়াল রাখার মাধ্যমেই এই স্বল্প দূরত্বের
যাত্রাটিকে সবচেয়ে স্মরণীয় করে তোলা সম্ভব। কম খরচে আর সহজ রুটে সুন্দর একটি
ট্রেন ভ্রমণের জন্য আমার দেওয়া পরামর্শগুলো আশা করি আপনার অনেক কাজে আসবে।
এরকম নতুন টিপস পেতে
ইনফোনেস্ট আইটির সাথে থাকুন।










অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url